যারা আগের দুটি খন্ড পড়োনি কিংবা আবারো পড়তে চাও তারা চাইলেই আগের দুটি খন্ড পড়ে নিতে পারো।
উল্লেখ্য যে, এই গাইডে ব্যবহৃত সকল চিত্র গেমটির প্লে-স্টেশন ৩ সংস্করণ হতে নেওয়া, তাই গ্রাফিক্স কোয়ালিটির ব্যাপারে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি!! লুল!
![]() |
তো চলো শুরু করা যাক!!
মিশন ৬: Father/Son
>> গেমটির এই ৬ষ্ঠতম মিশনটি আনলক করার জন্য তোমাকে এর আগের মিশন অর্থ্যাৎ “Complications” মিশনটি কমপ্লিট করতে হবে। এবার তুমি মাইক্যালের বাসায় গিয়ে এই মিশনটি শুরু করতে পারো। মাইক্যালের বাসাটি ওয়ার্ল্ড ম্যাপে M অক্ষরে চিহ্নিত রয়েছে। এই মিশনটি তুমি ফ্র্যাঙ্কলিন অথবা মাইক্যাল এই দুটি চরিত্রের যেকোনো একটি চরিত্র নিয়ে খেলতে পারবে। তবে এই মিশনটি তুমি মাইক্যালের ভূমিকায় খেললে ভালো হবে। কারণ এই মিশনটিতে তোমাকে উক্ত শহরের কিছু গুরত্বপূর্ণ জায়গায় যেতে হবে যেখানে মাইক্যালের ভূমিকায় খেললে তোমার জন্য সুবিধাজনক হবে আর আরেকটি কারণ হচ্ছে মাইক্যালের ভূমিকায় খেলতে মিশনটিতে একটি এডিশনাল কাটসিন দেখতে পাবে তুমি। আর মিশনটির শেষে তুমি গেমটির Car Garage System সম্পর্কে জানতে পারবে যার সাহায্যে তুমি গেমটিতে তোমার গাড়িসমূহকে ফিক্স, রি-পেইন্ট এবং আপগ্রেড করতে পারবে। <<<

মিশনটি শুরু করার জন্য রকফোর্ড হিলে অবস্থিত মাইক্যালের বাসাতে যাও। আমি এই মিশনটি মাইক্যাল এর ভূমিকায় খেলছি তাই সামনের গাইডটুকু মাইক্যাল চরিত্রের উপর ভিক্তি করে লেখা হয়েছে!
মাইক্যালের ম্যানশন থেকে চলে আসার আগ মূহুর্তে মাইক্যালের ছেলে জিমি মাইক্যাল মানে তোমাকে ফোন করবে এবং তোমার পারিবারিক Yacht টি (একটি বোট) চুরি হয়ে গিয়েছে এটা তোমাকে জানাবে। এও জানাবে যে, জিমি এই মুহুর্তে ওই বোটের উপর রয়েছে আর বোটটি একটি ট্রাকের উপর করে নিয়ে যাওয়া হচ্ছে।
এবার তোমার কাজ হবে মাইক্যালের ম্যানশন থেকে বেরিয়ে এসে আমান্ডার গাড়িতে (Ubermacht Sentinel) উঠে পড়া। ফ্র্যাঙ্কলিন তোমার সাথে এসে কিছুক্ষণের মধ্যেই জয়েন করবে, তারপর তোমাকে Pacific Bluffs অঞ্চলের ড্রাইভ করে যেতে হবে। ম্যাপে চিহ্নিত পয়েন্টে যাবার পর তুমি একটি ট্রাক দেখতে পাবে যেটিতে করে তোমার বোটটি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে।

এবার তোমার কাজ হচ্ছে ট্রাকটির পিছু নেওয়া এবং ট্রাকটির যথাসম্ভব কাছে যাওয়া যাতে তোমার গাড়ি থেকে ফ্র্যাঙ্কলিন ট্রাকে লাফ দিতে পারে। এক্ষেত্রে তোমাকে খুব সাবধানতার সাথে গাড়ি চালাতে হবে, জায়গায় জায়গায় উষ্ঠা খেলে চলবে না!! লুল
![]() |
বিঃদ্রঃ যখনই তুমি ট্রাকটির পিছনে চলে আসবে আর যখন ফ্রাঙ্কলিন লাফ দেবার জন্য প্রস্তুত হবে তখন তুমি তোমার গাড়িটির স্টিয়ারিং হুইল এর উপর থেকে নিয়ন্ত্রণ হারাবে, তবে যেহেতেু মিশনটি একটি সোজা হাইওয়ের পথে খেলা হচ্ছে তাই এই বিষয়টি আশা করি তোমার তেমন কোনো সমস্যা হবে না।
ফ্রাঙ্কলিন ট্রাকে উঠে যাবার পর একজন শত্রুর সাথে ধস্তাধস্তি শুরু হবে। এখন গেমটি তোমাকে Movie Camera মোড গ্রহণ করার জন্য সাজেষ্ট করবে, এটা তোমার ইচ্ছে তুমি এই ক্যামেরা ভিউ মোডটি ব্যবহার করবে কিনা। কারণ এখন তুমি নিজে ফ্রাঙ্কলিন এর ভূমিকায় খেলতে পারবে না। তাই তোমাকে মাইক্যাল হয়ে ফ্রাঙ্কলিন এর সাহায্য করতে হবে। সে জন্য ধস্তাধস্তিরত শত্রুর মাথায় গুলি করে তুমি ফ্র্যাঙ্কলিন কে বাচাঁতে পারো।

এরপর মিশনটির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ আসবে। আর তা হলো এবার মাইক্যাল মানে তোমাকে জিমি কে বাঁচাতে হবে। জিমি ঘটনাবসত ট্রাক হতে বেরিয়ে আসা বোটের পাল এর উপর চলে আসবে আর আস্তে আস্তে নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারাবে। অনেকটা জিটিএ স্যান এনড্রেস এর শেষ মিশনটার মতো।

এখানে তোমাকে ট্রাকটির পাশাপাশি ড্রাইভ করে নিয়ে যেতে হবে তোমার ছেলে জিমিকে উদ্ধার করার জন্য। ট্রাকটির পাশাপাশি ড্রাইভ করে এলে জিমি তোমাকে গাড়িতে লাফ দিবে আর তারপর ফাইনাল মুভমেন্ট হিসেবে তোমাকে আবারো গাড়িটিকে ট্রাকের পেছনে ড্রাইভ করে নিয়ে যেতে হবে যাতে ফ্র্যাঙ্কলিন তোমার গাড়িতে লাফিয়ে চলে আসবে পারে।
মূলত মাইক্যাল এর ড্রাইভিং স্কিল নেই তাই Yacht বোটটি উদ্ধার কাজ ব্যার্থ হবে! এবং এখানে তোমার কোনো দোষ নেই, এটা গেমের একটি স্ক্রিপ্ট!! যাইহোক এবার ফ্র্যাঙ্কলিন তোমাকে বলবে যে Los Santos Customs Car garage যে গাড়িটি নিয়ে যেতে। সেই জায়গায় যাবার পর গাড়িটিকে নিদির্ষ্ট জায়গায় পার্ক করো এবং গেমটির একটি কাটসিন চালু হবে। এখানে তুমি গাড়ি কিভাবে রিপেয়ার করতে হয় তা দেখবে এবং শিখবে!


মিশনটির পরবর্তী অংশটুকুতে তুমি ফ্র্যাঙ্কলিন এর ভূমিকায় খেলবে। আর তোমার কাজ হচ্ছে সদ্য রিপেয়ার করা গাড়িটি নিয়ে মাইক্যালের ম্যানশনে ফিরে আশা। তবে খেয়াল রাখতে হবে যাতে এই নতুন গাড়িতে আবার “নতুন” করে কোনো ড্যামেজ না বসে!!!
মিশনটি কমপ্লিট করার জন্য Reward হিসেবে যা যা থাকছেঃ
> মাইক্যাল এবং জিমির ফোন নাম্বার ফ্র্যাঙ্কলিন এর মোবাইলে সেভ করা থাকবে।
> মাইক্যালের ম্যানশনটি এর সকল সুবিধা সহ আনলক হবে।
> মাইক্যালের গাড়ি (Obey Tailgater) আনলক হবে।
> মাইক্যাল ম্যানশনের সাথের গ্যারেজটি আনলক হবে।
> World Map এর যাবতীয় Car Garages আনলক হবে!
মিশনটি ১০০% র্যাঙ্ক নিয়ে কমপ্লিট করতে হলে যা যা করতে হবেঃ
> Quick Catch – জিমিকে ঝুলন্ত অবস্থা থেকে ১০ সেকেন্ডর ভিতর তোমাকে উদ্ধার করতে হবে।
> Not a Scratch – রিপেয়ারিং এর পর তুমি আমান্ডার গাড়িতে নতুন করে কোনো প্রকার ড্যামেজ খাওয়াতে পারবে না!
মিশন ৭: The Long Stretch
>> আগের মিশনটি কমপ্লিট করার পর এই মিশনটি আনলক হবে। মিশনটি শুরু করার জন্য তোমাকে ফ্র্যাঙ্কলিন এর বাসায় যেতে হবে। আর মিশনটিতে তোমাকে ফ্র্যাঙ্কলিন এর ভূমিকায় খেলতে হবে। আর বলতে গেলে এখান থেকে গেমটির কঠিন মিশন শুরু। কারণ এই মিশনটিতে তোমাকে দ্রততার সাথে গোলাগুলি করতে হবে আর একই সাথে তোমার হেলথ এবং তোমার সাথীদের হেলথ এর দিকেও নজর রাখতে হবে! আর মিশনটির শেষ অংশে তিন তারকা পুলিশের ধাওয়া তোমার জন্য অপেক্ষা করবে!! তবে এই অবস্থাটি সামাল দিতে তোমাকের ফ্র্যাঙ্কলিন এর স্কিল এর সৎ ব্যবহার করতে হবে!! <<

ফ্র্যাঙ্কলিন এর বাসায় প্রবেশ করার পরই একটি কাটসিন শুরু হবে এবং একই সাথে মিশনটিও শুরু হবে। কাটসিনটি শেষ হলে বিল্ডিং এর সামনে পাকিং করা Albany emperor গাড়িতে উঠে পরো এবং ম্যাপে চিহ্নিত Ammu-Nation স্টোরে ড্রাইভ করে নিয়ে যাও। যেখানে তুমি অস্ত্র এবং গোলাবারুদ কিনতে পারবে।
স্টোরে প্রবেশ করো এবং সেলসম্যান এর কাছে গিয়ে ক্রয় প্রক্রিয়া শুরু করো। মিশনটির জন্য তোমাকে ৫৫০ ডলার মূল্যের পাম্প শটগান এবং আপগ্রেড হিসেবে ৪৭২ ডলার মূল্যের ফ্ল্যাশলাইট ক্রয় করতে হবে। আর তোমার কাছে যদি এক্সট্রা টাকা পয়সা থাকে তাহলে শপিং চালিয়ে যাও! সমস্যা নাই!! শপিং শেষ হলে তোমাকে গাড়িতে ফিরে আসো!

এবার তোমার পরবর্তী টার্গেট হচ্ছে রিসাইকেলিং প্ল্যান্টে যাওয়া যেটি গেমটির ম্যাপে চিহ্নিত করে দেওয়া থাকবে। সেখানে যাবার পর তোমার শটগানটি নিয়ে রেডি হও এবং বিল্ডিংয়ে প্রবেশ করে উপরের তলায় যাও আর তারপর গেমটি তোমাকে আরেকটি কাটসিন দেখাবে।

কাটসিন শেষ হবার পরপরই গোলাগুলির অংশ শুরু হবে!! রুমের ভিতরে অনেকগুলো বাক্স দেখতে পারে সেগুলো তোমাকে ভালো কভার দিবে, বাক্সগুলো পেছনে গিয়ে কভার নাও এবং ………. Start Shooting!!!

তবে তোমার নিজের হেলথ এর পাশাপাশি Lamar এবং Stretch এর হেলথ এর দিকেও খেয়াল রাখতে হবে, তারা মরে গেলেও কিন্তু মিশন অটোমেটিক ফেইল!!
প্রথম শত্রু গ্রুপকে খতম করার পর সেখান থেকে পড়ে থাকা অস্ত্র এবং গোলাবারুদ গুলো সংগ্রহ করো এবং তোমার বন্ধুদেরকে অনুসরণ করতে থাকো!

এবার তোমার সামনে বিদ্যুতের ঝটকার মতো দুজন শত্রু এসে পরবে আর তোমাকেও অতি দ্রুততার সাথে তাদেরকে খতম করতে হবে! আর এই খানে শটগানটি তোমার বেশ কাজে আসবে!
সিড়ি ধরে এগিয়ে যাও আর এক সময় তুমি একটি বিশাল রুমে পৌছে যাবে। আর বড় রুমে শুটআউট করার সময় বাম দিকে থেকো কারণ কিছুক্ষণের মধ্যেই রুমে ডান অংশে আগুন ধরে যাবে!

এবার তোমাকে বিল্ডিং হতে পালাতে হবে! Exit দরজাটি দিয়ে বেরোনো সময় পথিমধ্যে একটি First-aid-kit পাবে, সেটিকে কাজে লাগাও! আর দরজাটির সাথে শেষ শত্রুর গ্রুপ থাকবে! তাদেরকে খতম করে বিল্ডিং হতে বেরিয়ে আসো।
এবার তোমার পেছনে পুলিশের হেলিকপ্টার লাগবে! দ্রুত তোমার Inventory থেকে Assault Rifle বের করো এবং হেলিকপ্টারের দুজন স্নাইপারগুলোকে শেষ করো! তারপর Lamar কে অনুসরণ করে হলুন ল্যাডারের দিকে দৌড়াতে থাকো!! এরপর নিজে তুমি একটি চার দরজার গাড়ি দেখতে পাবে এবং সময় নষ্ট না করে গাড়িটিতে উঠে পরো এবং ভাগো!!!!!


তো এখন তোমার পিছনে ৩ স্টার বিশিষ্ট পুলিশ ধাওয়া করছে আর সাথে ওই হেলিকপ্টারটি তো আছেই! আর এইসব মামাদের ধাওয়া থেকে পালিয়ে আসার জন্য তোমাকের ফ্র্যাঙ্কলিনের স্পেশাল ড্রাইভিং স্কিলটি ব্যবহার করে দ্রুততার সাথে চিপা গলির রোডে চলে আসতে হবে এবং ধাওয়াটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
পুলিশের হাত থেকে পালিয়ে আসার পর মিশনটি শেষ করার জন্য তোমাকে ফ্র্যাঙ্কলিন এর বাসায় ফিরে আসতে হবে!

মিশনটি কমপ্লিট করার জন্য Reward হিসেবে যা যা থাকছেঃ
> ফ্র্যাঙ্কলিনের মোবাইলে Stretch এর নাম্বার টি সেভ হবে!!
মিশনটি ১০০% র্যাঙ্ক নিয়ে কমপ্লিট করতে হলে যা যা করতে হবেঃ
> Accuracy – মিশনটিতে তোমার ৬০% একুরেসি থাকতে হবে! এরজন্যই গেমটিতে শটগান অস্ত্রটি ব্যবহার করা উত্তম! আর প্রয়োজন না পড়লে গুলি করা থেকে বিরত থাকতে হবে তোমাকে! আর ওদিকে হেলিকপ্টারের দুজন স্নাইপারকে মারার পর অযথা হেলিকপ্টারের দিকে এলোপাথারী গুলি ছোড়ার দরকার নেই!
> Headshots – হুমম!! অন্তত ১০ জনকে তোমার মাথায় গুলি করে খুন করতে হবে!
> Unmarked – মিশনটিতে তুমি কোনো প্রকার হেভি ড্যামেজ নিতে পারবে না, তাই কভার এর সুষ্ঠু ব্যবহার করতে হবে। আর হেলিকপ্টারের স্নাইপারের গুলি এবং শেষ অংশের পুলিশের ধাওয়া যাতে তোমাকে ব্যাপক ভাবে আহত করতে না পারে সেটির দিকেও নজর রাখতে হবে!
> Time – সম্পূর্ণ মিশনটি তোমাকে ১০ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে! তাই সময় বাঁচানোর জন্য Ammu-Nation স্টোরে বেশিক্ষণ থাকা যাবে না এবং ফাইনাল পুলিশের ধাওয়া হতে যথাসম্ভব দ্রুত পালিয়ে আসতে হবে!
মিশন ৮ : Marriage Counseling
>> এই মিশনটি তুমি ফ্র্যাঙ্কলিন অথবা মাইক্যাল যেকোনো ভূমিকায় খেলতে পারবে। আর মিশনটি তেমন কঠিন নয় তবে গাড়ি থেকে গোলাগুলি হবে তাই তোমার চরিত্রের জন্য আগে থেকেই যেকোনো একটি অটোমেটিক অস্ত্র তৈরি করে রাখা বুদ্ধিমানের কাজ!<<
উমম আগের মিশনের মতোই এই মিশনটিরি শুরুতেই গেমটি তোমাকে একটি চরিত্র বেছে নিতে বলবে, আর আমার হিসেবে এই মিশনে তুমি মাইক্যালের চরিত্রে খেলা উত্তম কারণ মাইক্যালের হয়ে খেললে গেমটি একটি অতিরিক্ত কাটসিন তোমাকে দেখাবে!! কাটসিনে টেনিস মাষ্টারকে আমান্ডার সাথে “একই বিছানায়” দেখা যাবে!! আর তুমি তাদেরকে হাতেনাতে ধরে ফেলবে!!
এখন মিশনটিতে কাজ হচ্ছে ওই টেনিস মাষ্টারকে পাকরাও মানে ধরা!! তবে অলরেডি মাষ্টার সাহেব ম্যানশন থেকে পালিয়ে যাচ্ছেন!! তাই তোমাকেও ম্যানশন হতে বেরিয়ে আসতে হবে এবং ড্রাইভওয়েতে পাকিং করা ট্রাক (Bravado Bison) টিতে উঠে পড়তে হবে! কিছুক্ষণের মধ্যেই ফ্র্যাঙ্কলিন তোমার সাথে জয়েন করবে এবং তারপর .. . . . টেনিস মাষ্টারকে ধাওয়া করতে হবে!


ধাওয়াটি তোমাকে Vinewood Hills অঞ্চলের রাস্তাগুলোর মধ্য দিয়ে নিয়ে যাবে, আর এই পাহাড়ি অঞ্চলের রাস্তাগুলো একটি সড়ু আর যেহেতু তুমি মাইক্যালের ভূমিকায় ড্রাইভ করছো তাই তোমাকে একটু সাবধানতার সাথে ট্রাকটি ড্রাইভ করতে হবে। আর স্ক্রিপ্ট অনুসারে একসময় তুমি টেনিস মাষ্টারকে হারিয়ে ফেলবে! সমস্যা নেই! ধাওয়ার এক পযার্য়ে এসে তোমাকে Asphalt Road তে আসতে হবে এবং এরপরই আরেকটি কাটসিন প্লে হবে!
এরপর ফ্র্যাঙ্গলিন রশির সাহায্যে খুঁটিটি ট্রাকের সাথে বেঁধে দিবে। এবার তোমার কাজ হচ্ছে Acceleration বাটনটি চেপে ধরে রাখা যাতে ট্রাকটি ওই খুঁটিটি ভেঙ্গে ফেলতে পারে আর তারপর ব্যালকনিটি ধসে পড়বে!! কাজ শেষ!! এবার মাইক্যালের ম্যানশনে ফিরে আসতে পারো!

কিন্তু না!! কিছুক্ষণ পড়েই একটি ফোনকলের মাধ্যমে তুমি জানতে পারবে যে তুমি যে ব্যালকনিটি ধ্বংস করেছে সেটি আসলে একটি কুখ্যাত গুন্ডা Martin Madrazo এর ব্যালকনি!! আর তারপরই মার্টিনের সাঙ্গো পাঙ্গোরা তোমাদের ট্রাকের পিছনে ধাওয়া করতে আসবে!! গেমের সাজেশন মতো তুমি ফ্র্যাঙ্গলিনকে শুট করতে দাও! আর গুলি করার সময় ধাওয়াকৃত গাড়ির ড্রাইভার কে টার্গেট করে গুলি করলে ভালো হয়! আর এখানে যেকোনো অটোমেটিক রাইফেল তোমার বেশ কাজে দিবে।


সবগুলো গাড়ি ধ্বংস করার পর যদি পুলিশ মামাও তোমার পেছনে ধাওয়া শুরু করে তাহলে পুলিশের ধাওয়া হতে পালিয়ে আসো প্রথমে, তারপর মিশনটি শেষ করার জন্য মাইক্যালের ম্যানশনে ড্রাইভ করে এসো।
মিশনটি কমপ্লিট করার জন্য Reward হিসেবে যা যা থাকছেঃ
> ফ্র্যাঙ্কলিনের মোবাইলে Lester এর নাম্বার টি সেভ হবে!!
মিশনটি ১০০% র্যাঙ্ক নিয়ে কমপ্লিট করতে হলে যা যা করতে হবেঃ
> Not a Scratch – এটা একটু কঠিন জিনিস। যে ট্রাকটিতে তুমি ড্রাইভ করবে সেটিতে কোনো প্রকারের ড্যামেজ দেওয়া চলবে না। আর সেটা একটু কঠিনই যখন মিশনটির শেষের দিকে গোলাগুলি আদান-প্রদান হবে!
> Time – সম্পূর্ণ মিশনটি তোমাকে ৫ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে!
> Drive-by Killer – মাটির্নের গুন্ডাদের গাড়ি তে শুটিং করার জন্য তোমাকে অন্তত ৩ জন কে খুন করতে হবে! তাই ড্রাইভারের পাশাপাশি অন্তত ২ জন গুন্ডাকে খতম করতে হবে তোমাকে!
মিশন ৯: Daddy’s Little Girl
>> এই মিশনটি তোমাকে মাইক্যালের ভূমিকায় খেলতে হবে। আর এই মিশনে তুমি বেশ কিছু নতুন জিনিসের সাথে পরিচিত হবে। যেমন বাইসাইকেলে চড়া, Jet Skis তে চড়া, সুইমিং ইত্যাদি জিনিস গুলো এই মিশনে তুমি পাবে। <<<
মিশনটি শুরু করার জন্য মাইক্যালের ম্যানশনে যেতে হবে। একটি কাটসিন প্লে হবে। কাটসিন শেষে ম্যানশনটি থেকে বেরিয়ে আসো এবং মাইক্যালের গাড়ি (Obey Tailgater) তে উঠে পড়ো এবং Vespucci Beach অঞ্চলে ড্রাইভ করে যাও! সেখানে যাবার পর গাড়ি থেকে নেমে এসো এবং বাইক রেন্টাল স্ট্যান্ডে যাও!

এখান থেকে যেকোনো একটি সাইকেল পছন্দ করে রেস শুরু করো। প্রথম দিকে গেমটি বাইসাইকেল চালানোর যাবতীয় টিপস দেখিয়ে দেবে। আর যেহেতু মাইক্যালের ফিটনেস কম তাই সাইকেলটি বেশি জোরে চালাতে পারবে না তুমি!! রেস শেষে তুমি আরেকটি কাটসিন দেখতে পাবে।


কাটসিন শেষে এবার সমুদ্রের মধ্যে থাকা Yacht বোটটিতে যেতে হবে। দৌড়িয়ে গিয়ে সমুদ্রে ঝাপ দাও আর বোটটির দিকে সাতাঁতে থাকো। বোটটিতে উঠার পর আরেকটি কাটসিন দেখাবে তোমাকে।
এবার বোট হতে আবারো লাফিয়ে সমুদ্রে ঝাপ দিতে হবে তোমাকে আর একটি Jet Ski (Speedophile Seashark) তে উঠতে হবে। আর একটি ধাওয়া করতে হবে তোমাকে। তোমার পেছনে বসা Tracy এর নির্দেশ অনুসারে ধাওয়াটি চালিয়ে যাও। আর জেট স্কি ড্রাইভ করা তত কঠিন নয় তাই Accelerator বাটনটি ছাড়ার দরকার নেই। গেমটির নির্দেশ মতো পয়েন্টে যাবার একসময় মিশনটি শেষ হবে।


মিশনটি কমপ্লিট করার জন্য Reward হিসেবে যা যা থাকছেঃ
> Triathlon Sports খেলাটি আনলক হবে।
মিশনটি ১০০% র্যাঙ্ক নিয়ে কমপ্লিট করতে হলে যা যা করতে হবেঃ
> Fastest Speed – যদিও এটা নিড ফর স্পিড না তবে এখানে তোমাকে জেট স্কি চালানোর সময় এর সবোর্চ্চ গতিতে নিয়ে যেতে হবে। এটা কোনো সমস্যাই না বরং উল্টো এর চেয়ে বেশি স্পিডেও চালাতে পারবে তুমি।
> Stabilizer – বাইসাইকেল রেসের সময় সাইকল হতে উষ্ঠা খেয়ে পড়ে যাওয়া চলবে না!
> Faster Than Fish – Yacht বোটটিতে এক মিনিটের মধ্যে সুইমিং করে পৌছাতে হবে তোমাকে! যদিও মাইক্যালের ফিটনেস এর যেই করুণ দশা!!
মিশন ১০ : Friend Request
>> এখানে লক্ষ্যনীয় বিষয় যে ৮নং মিশনটি কমপ্লিট করার পরেই এই মিশন এবং এর আগের মিশনটি আনলক হবে, আমি প্রথমে আগের মিশনটি খেলেছি তাই আগের মিশনটি ৯ নাম্বার হিসেবে এখানে দিলাম! এই মিশনটিও তোমাকে মাইক্যাল এর ভূমিকায় খেলতে হবে। মিশনটিতে গেমের সামাজিক যোগাযোগ মাধ্যম LifeInvader এর হেডকোয়াটারে তোমাকে ভিজিট করতে হবে আর কাপড়ের স্টোরেও একটু ঢু মেরে আসতে হবে তোমাকে! <<<

মিশনটি শুরু করার জন্য তোমাকে Lester এর বাসায় যেতে হবে। Lester এর বাসাটি Southeastern Los Santos এর El Burro Heights অঞ্চলে রয়েছে। বাসাটির সামনে আসার পর বাসায় প্রবেশ করো আর একটি কাটসিনের মাধ্যমে মিশনটি শুরু হবে।
মিশনটির প্রথম অবজেক্টিভ হচ্ছে কোম্পানিতে অনুপ্রবেশের জন্য তোমার চাই ওই কোম্পানির নিজস্ব পোশাক। আর সেটা পাবার জন্য তোমাকে শহরের উত্তরের দিকের Vinewood অঞ্চলে অবস্থিত Suburban ক্লথ স্টোরে যেতে হবে। স্টোরে গিয়ে ১২০ ডলার খরচ করে উক্ত ড্রেসটি তোমাকে ক্রয় করতে হবে!

কেনাকাটা হয়ে গেলে এবার তোমাকে Rockford Hills এর দিকে ড্রাইভ করে যেতে হবে যেখানে ওই LifeInvader এর মূল অফিস রয়েছে। এখানে আসার পর তোমাকে কোয়াটারের পেছনের দিকের দরজা দিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর একটি কাটসিন শুরু হবে।

এবার তোমাকে একটি মজাদার মিনিগেম খেলতে হবে!! যাই হোক ব্রাউজারের সকল পপ আপ এডগুলো মুছে দাও X বাটনে ক্লিক করে করে, এবার ডেক্সটপের বাম দিকে অবস্থিত AntEater Antivirus আইকনে ক্লিক করে এন্টি ভাইরাস প্রোগ্রামটি চালু করতে হবে এবং কম্পিউটারটি স্ক্যান করতে হবে। তারপর এক পযার্য়ে আরেকটি কাটসিন প্লে হবে।

এবার তোমাকে সামনের দিকের সাইড রুমে যেতে হবে আর সেখানে গিয়ে মাইক্যাল এই প্রোটোটাইপ ডিভাইসটি মোডিফাই করবে। এরপর একই পথ ধরে LifeInvader অফিস থেকে বেরিয়ে আসো। তারপর সরাসরি Lester এর বাসায় না এসে মাইক্যালের ম্যানশনে চলে আসো ড্রাইভ করে এবং ম্যানশনে প্রবেশ করে লিভিং রুমে যাও আর টিভি চালু করো।


এবার টিভি চ্যানেল পাল্টাতে থাকো, এক পর্যাযয়ে Jay Norris এর একটি এনাউন্সমেন্ট শুনতে পাবে। তারপর তোমার কাজ হবে মাইক্যালের ইনভেন্টরি থেকে মোবাইলটি নেওয়া এবং Jay Norris কে ফোন দেওয়া। তারপর টিভি দারুণ একটি জিনিস দেখাবে আর মিশন এখানেই শেষ!
এক্সট্রা মিশনঃ The Good Husband
>> Friend Request মিশনটি কমপ্লিট করার পরেই এই এক্সট্রা এডিশনাল মিশনটি তোমার খেলার সুযোগ হবে। তবে এই মিশনটি খেলবে কিনা সেটা সম্পূর্ণ তোমার ইচ্ছে। মাইক্যালের ভূমিকায় মিশনটিতে তোমাকে তিন তারকা পুলিশদের ধাওয়া খেতে হবে আর যেহেতু মাইক্যাল এর হয়ে খেলবে তাই পুলিশের ধাওয়া হতে পালানো ততটা সহজ হবে না। <<
Friend Request মিশনটি কমপ্লিট করার পর মাইক্যাল এর চরিত্রে গেমটি খেলতে থাকলে তোমার কাছে হঠাৎ করে আমান্ডার একটি ফোন কল আসবে আর সেই ফোন কলের শেষ ভাগে এসে তোমার থাকে চয়েস থাকবে এই মিশনটি শুরু করবে কি না . . . .

মিশনটির শুরুতেই গেমটি তোমাকে একটি নির্দিষ্ট টাইম সেট করে দিবে রকফোর্ড হিল অঞ্চলে যাবার জন্য। আর সময় কভার জন্য তোমার চাই একটি ফাস্ট গাড়ি! রকফোর্ড হিল অঞ্চলে যাবার পর তোমাকে পুলিশের গাড়িতে উঠতে হবে যেটায় আমান্ডাকে গ্রেফতার করে রাখা হয়েছে, After all সে তোমার বউ!!!

পুলিশ গাড়ি (Police Cruiser) তে উঠে যাবার পরই ৩ তারকা পুলিশ তোমার গাড়ির পেছনে লাগবে! আর তিন তারায় পুলিশের হেলিক্পটারও থাকবে তাই একটু দ্রুত তাদের কাছ থেকে পালিয়ে আসতে হবে। আর পুলিশের হাত থেকে কিভাবে পালাবে সেটা তোমার উপর নির্ভর করছে এখানে আমি কোনো প্রকার বুদ্ধি দিতে পারবো না!!

পুশিশের হাত থেকে Escape করার বউকে নিয়ে বাড়ি ফিরে আসো!! এই মিশনটি কমপ্লিট করার জন্য গেম তোমাকে কোনো প্রকার Rewards দিবে না এবং মিশনটি অটোমেটিক্যালি ১০০% র্যাঙ্কে কমপ্লিট হবে তাই এক্সট্রা কোনো কিছু করতে হবে না তোমাকে!
মিশন ১১: Casing the Jewel Store
>> World Map য়ে L চিহ্নে গিয়ে মিশনটি তুমি শুরু করতে পারো। মিশনটি তোমাকে মাইক্যালের ভূমিকায় খেলতে হবে। আর বলতে গেলে গেমটিতে এই তোমার প্রথম বিশাল একটি মিশন শুরু হতে যাচ্ছে, যেখানে তোমাকে একটি জুয়েলারী স্টোরে ডাকাতি করতে হবে, তাও আবার মাইক্যালের চরিত্রে!! মাইরালা! মিশনটিতে তোমার প্রথম টাস্ক হবে স্টোরের সিকুরেটি সিস্টেমগুলো চেক করা, তার মিশনটির শেষ ভাগে গিয়ে তোমাকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে।তাই আমার মতে মিশনটিতে যাবার আগে অবশ্যই গেমটি একবার সেভ করে নেওয়া উচিৎ যাতে পরে দরকার হলে মিশনটির শুরতে আবারো যাওয়া যায়! <<
মিশনটি শুরু করার আগে তোমাকে দেখতে হবে যে মাইক্যালে কোনো স্যূট পড়ে আছে কিনা, না থাকলে প্রথমে কোনো কাপড়ের স্টোর কিংবা মাইক্যালের ম্যানশন থেকে মাইক্যালের জন্য স্যূট পড়ে আসতে হবে তোমাকে। তারপর Lester তোমাকে মিশনটির ব্যাপারে ধারণা দিবে, তোমাকে শহরের লোকাল জুয়েল স্টোর Vangelico তে ডাকাতি চালাতে হবে।


জুয়েল স্টোরটি রকফোর্ড হিল অঞ্চলের North-West দিকে রয়েছে।
স্টোরে এসে তোমাকে এলার্ম সিস্টেম, ক্যামেরা এবং ভেন্টিলেশন সিস্টেমগুলোর ছবি তুলতে হবে। যা নিচের ছবিতে দিয়ে দেওয়া হয়েছে।

ছবিগুলো তোলার পর স্টোরের সেলসম্যানের সাথে কথা বলো এবং বাইরে এসে তোমার গাড়িতে উঠো। এবার তোমাকে ভেন্টিলেশন সিস্টেমকে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে, আর তা করার জন্য স্টোরের ছাঁদে উঠতে হবে তোমাকে। স্টোরের উল্টো দিকে ছাঁদে উঠার সিড়ি খুজে পাবে তুমি।

সিড়ি এবং দুটি ল্যাডার বেয়ে ছাঁদে উঠতে হবে তোমাকে। গেমটির নির্দেশনা মোতাবেক আগাতে থাকো। এক পযার্য়ে এসে তোমাকে ক্যামেরাটা আবারো অন করতে হবে আর নিচের ছবির মতো ভেন্ডিলেশন সিস্টেমটির একটি ক্লিয়ার কাট ফটো তুলতে হবে। ফটো তুলার পর গাড়িতে ফিরে আসো।

এবার তোমার সিদ্ধান্তের পালা। গেমটি ডাকাতি করার দুটি পথ তোমাকে দেখাবে, একটি তোমাকে বেছে নিতে হবে।
The Loud পদ্ধতি কে বেছে নিলে স্টোরে তোমরা ডাইরেক্ট আক্রমণ করবে। আর এই পদ্ধতিতে তোমাকে একটি প্রিপারেটরি মিশন Carbine Rifles কমপ্লিট করতে হবে যেখানে তুমি একটি হেভি পুলিশের গাড়ি চুরি করবে।
The Smart পদ্ধতিকে বেছে নিলে তোমাকে গ্যাস গ্রেণেডের মাধ্যমে স্টোরের সকল কর্মী এবং লোকজনকে বেহুশ করে তারপর ডাকাতি কার্যক্রম পরিচালনা করতে হবে। এই মিশনটিতে তোমাকে দুটো প্রিপারেটরি মিশন; Bugstars Equipment (পেষ্ট কন্ট্রোল সার্ভিস ভ্যান চুরি) এবং BZ Gas Grenades (গ্যাস গ্রেণেড চুরি) এই দুটো মিশনও খেলতে হবে।


এবার ডাকতিতে কারা কারা অংশগ্রহণ করবে সেটাও তোমাকে বেছে নিতে হবে। মনে রাখতে হবে যে, তার Cut অংশ যত বেশি, সে তত দক্ষ!! তবে যাকেই বেছে নাও না কেন, ড্রাইভার, গানম্যান, হ্যাকার ইত্যাদি সবগুলো গুণ সম্পন্ন কর্মীরা যাতে তোমার টিমে থাকে সেই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে।
মিশনটি ১০০% র্যাঙ্ক নিয়ে কমপ্লিট করতে হলে যা যা করতে হবেঃ
> Time – পুরো মিশনটি তোমাকে ৮ মিনিট এর মধ্যে কমপ্লিট করতে হবে। তাই সময় বাঁচানোর জন্য ছাঁদে উঠার সময় বেশি টাইম নষ্ট করলে চলবে না।
> Picture Perfect – তোমাকে একটি ছবিতেই জুয়েল স্টোরের সিকুরেটি সিস্টেমের সকল উপাদান থাকতে হবে।
মিশন ১২: Carbine Rifles
>> ১১তম মিশনে তোমার চয়েস যদি The Loud পদ্ধতি হয় তাহলে এরপর তুমি Lester এর কাছ থেকে একটি ক্ষুদেবার্তা পাবে এবং World Map য়ে Hs অক্ষরটি আসবে। আর সেখানে গিয়ে এই মিশনটি শুরু করতে হবে। বরাবরের মতোই মিশনটি তোমাকে মাইক্যালের ভূমিকায় খেলতে হবে। আর মিশনটি তে তোমাকে দুটি কাজ করতে হবে। প্রথমত তোমাকে একটি পুলিশের SUV গাড়ি চুরি করতে হবে এবং পুলিশের ধাওয়া হতে পালিয়ে আসতে হবে। তাই আমার মতে তোমাকে তোমার চরিত্রের জন্য ভালো আরমর এবং পর্যাপ্ত পরিমাণের গুলি এবং একটি ভালো অটোমেটিক অস্ত্র সংগ্রহ করা উচিৎ! <<

মিশনটি শুরু করার জন্য Los Santos শহরে বিদ্যমান যেকোনো একটি পুলিশ SUV এর কাছে আসতে হবে তোমাকে। আর প্রথম ধাক্কা দেবার পরই গাড়িটি পালিয়ে যাবে অথবা সেখানেই থেমে গিয়ে পুলিশ গাড়ি হতে বেরিয়ে আসবে, তাই আমার মতে প্রথমেই SUV কে থাক্কা মেরে গাড়ির ড্যামেজ যথাসম্ভব বাড়াতে হবে এবং এরপর ড্রাইভারকে টার্গেট করে গুলি ছুঁড়তে হবে।

তাড়াহুড়ো না করে সময় নিয়ে এই কাজগুলো তোমাকে করতে হবে। কারণ ড্রাইভার কে খুন করলেও যদি সাথে কোনো পুলিশ থাকে তাহলে তারা গাড়ি হতে বেরিয়ে এসে তোমার দিকে অটোমেটিক রাইফেলের গুলি ছুঁড়বে।


SUV তে উঠার পর এবার তোমাকে তিন তারকা পুলিশের ধাওয়া হতে পালিয়ে আসতে হবে। আর এক্ষেত্রে মনে রাখতে হবে যে SUV গাড়িগুলো চালানো তেমন সহজ নয় কিন্তু! আর যেহেতু পুলিশের হেলিও তোমার পেছনে লাগবে তাই আমার মতে তোমাকে কোনো ছাঁদের নিচে এসে পালিয়ে থাকা উচিৎ ! ধাওয়া শেষ হলে SUV টিকে নিয়ে Lester এর প্ল্যান্টে নিয়ে আসো এবং ব্রিজের নিচে পার্ক করে রাখো।
মিশনটি ১০০% র্যাঙ্ক নিয়ে কমপ্লিট করতে হলে যা যা করতে হবেঃ
> Swift Getaway – SUV তে উঠার পর তোমাকে দুই মিনিটের মধ্যে পুলিশের ধাওয়া হতে পালিয়ে আসতে হবে।
মিশন ১৩: The Jewel Store Job – the Loud variant
>> আগের মিশনটি কমপ্লিট করার পরপরই এই মিশনটি অটোমেটিক্যালি শুরু হয়ে যাবে। আর অনেকক্ষণ পর এই মিশনটি তুমি মাইক্যাল বা ফ্র্যাঙ্কলিং এদের দুজনরই ভূমিকায় খেলতে পারবে। আর যদি তোমার ডাকাত পরিচালানা করার জন্য কর্মী নির্বাচন সঠিক এবং সুন্দর হয় তাহলে এই মিশনটি কমপ্লিট করতে তোমাকে তেমন কোনো বেগ পেতে হবে না। <<

আগের মিশনটি শেষ করার পরেই একটি কাটসিন শুরু হবে আর সেটার পরেই এই মিশনও শুরু হয়ে যাবে। আর কাটসিন শেষে তুমি ফ্র্যাঙ্কলিন এর ভূমিকায় খেলা শুরু করবে। কাটসিন শেষ হলে ভ্যানে (Declasse Buritto) গিয়ে উঠে বসো এবং অন্যদের জন্য অপেক্ষা করো। আর তারপর জুয়েলারী স্টোরের দিকে রওনা দাও।

ডাকতি শুরু হবার পর তুমি অটোমেটিকভাবে মাইক্যালের হয়ে আবারো খেলা শুরু করবে আর তারপর সবুজ রংয়ের কেইসগুলোর জুয়েলারী একে একে সংগ্রহ করতে থাকো। তুমি যদি ডাকাতির জন্য ভালো এবং দক্ষ কোনো হ্যাকারকে টিমে নিয়ে থাকো তাহলে ডাকাতির জন্য টোটাল ৯০ সেকেন্ড সময় পাবে তুমি। আর সাথে যদি Firearms স্পেশালিষ্ট থাকে তাহলে সে সাইড রুম থেকে আসা যাবতীয় কর্মীদের কুপোকাত করতে পারবে। আর এদিকে তোমার সবগুলো কেইস থেকে জুয়েলারীগুলো সংগ্রহ করতে কোনো সমস্যা হবে না। সবগুলো কেইস থেকে জুয়েলারী সংগ্রহ করার পর একটি ছোট কাটসিন প্লে হবে।
তারপর স্টোর থেকে বেরিয়ে এসো এবং Dirt Bike (Maibatsu Sanchez) তে করে সেখান থেকে পালিয়ে আসো। তবে খেয়াল রাখো যে তোমার পিছে অলরেডি ৪ তারকার পুলিশ লেগে গেছে। এবার ফ্র্যাঙ্কলিন এর চরিত্রে সুইচ করে তার স্পেশাল স্কিলের সৎ ব্যবহার করে পুলিশের তাড়া হতে পালানো চেষ্টা করো। হাইওয়েতে আসার পর নিচের চিত্রের টানেলে প্রবেশ করো।

নোট: তুমি যদি কোনো অদক্ষ গানম্যানকে এই ডাকাতির কাজে নিয়ে আসো তাহলে সে এই টানেলে প্রবেশের সময় উষ্ঠা খেয়ে পরে যাবে!! আর তার ড্রপ করা টাকার ব্যাগটি টানেলে ঢুকার সময় সংগ্রহ করতে ভূলে যেওনা যেন!!

টানেলের ভিতর দিয়ে যাবার সময় তুমি ফ্র্যাঙ্কলিনের সময় স্লো করে দেবার স্কিলটি অবশ্যই ব্যবহার করবে। কারণ এই চিপা রাস্তা দিয়ে বাইক চালিয়ে আসার সময় কোনো না কোনো ভাবে উষ্ঠা খাবার সম্ভাবনা থেকেই যায়।

টানেল হতে বেরিয়ে আসার পর গেমটি তোমাকে মাইক্যালের ভূমিকায় ফেরত পাঠাবে, সে ওই ভ্যানটি (Vapid Benson) চালাচ্ছে। এখানে তোমার নতুন টাস্ক হচ্ছে তোমার টিমের বাইকারদের প্রোটেক করা। আর এই কাজটি করার জন্য তোমার কোনো প্রকার অস্ত্রের ব্যবহার করার প্রয়োজন নেই। সিম্পলি পুলিশের গাড়িগুলোকে অফরোডে তাড়া করতে করতে নিয়ে আসলেই হবে। এভাবে সকল পুলিশ গাড়িদের হাত থেকে পালিয়ে আসার পর গেমটি একটি স্থানে ভ্যানটি পার্ক করতে বলবে। পার্ক করে কিছুক্ষণ অপেক্ষা করার পর বাইকারা তোমার ভ্যানে উঠে যাবে। আর মিশনটির ফাইনাল কাটসিন প্লে হবে আর ডাকাতির রেজাল্ট তোমাকে জানিয়ে দেবে।

মিশনটি কমপ্লিট করার জন্য যা যা পুরস্কার থাকবেঃ
> ফ্র্যাঙ্কলিন এর ফোনবুকে Lester এর নাম্বারটি সেভ হবে।
> বেঁচে থাকা সাথীদের স্কিলগুলো বৃদ্ধি পাবে।
মিশনটি ১০০% র্যাঙ্ক নিয়ে কমপ্লিট করতে হলে যা যা করতে হবে:
> Quick Grab – ৫০ সেকেন্ড এর ভিতর সকল জুয়েলারী চুরি করতে হবে।
> Protégé Protected – মিশনটির শেষ ভাগে এসে ফ্র্যাঙ্কলিনকে তোমার পুলিশের গাড়িদের হাত থেকে বাঁচাতে হবে।
> Clean Sweep – সকল কেইস (২০টি) থেকে জুয়েলারী সংগ্রহ করতে হবে।
মিশন ১৪: Bugstars Equipment
>> তুমি যদি ডাকাতির পদ্ধতি হিসেবে Smart Variant কে বেছে নাও তবে এই মিশনটি তোমার প্রথম প্রিপারেটরি মিশন হিসেবে খেলতে হবে। মিশনটিতে তোমাকে মাইক্যালের ভূমিকায় শহরে থাকা Pest Control Service Van টিকে চুরি করতে হবে। আর যেহেতু এটি একটি ছোট এবং সহজ মিশন তাই কোনো প্রকার এলার্ম না বাজিয়েই মিশনটি কমপ্লিট করলে ভালো হয়। <<
যে ভ্যানটিকে তোমার চুরি করতে হবে সেটি Los Santos শহরের দক্ষিণাঞ্চলে অবস্থিত Elysian Island এর Harbor তে রয়েছে। সেখানে যাবার পর ভ্যানটিকে তুমি দেখতে পাবে তবে সরাসরি বিল্ডিংয়ের মেইন গেইট দিয়ে ঢুকতে যাবে না, নাহলে এলার্ম বেজে যাবে আর হারবরের কর্মীদের এবং দারোয়ানদের তোমার অবস্থান জানিয়ে দেবে। যেটি না হওয়াই উত্তম।

বিল্ডিংয়ের পেছন দিক দিয়ে প্রবেশ করো। এবার Sneak Mode য়ে এসে নিচের ছবির মতো ওই কর্মীকে কুপোকাত করে নাও! পেছন থেকে কোনো প্রকার ঝুঁকি না নিয়ে তাকে বেহুঁশ করে দাও। তারপর ওই সামনের ভ্যানটিতে (Declasse Burrito) তুমি উঠে পড়তে পারো।


আর তারপর ভ্যানটিকে তোমাকে ড্রাইভ করে নিয়ে আসতে তোমাদের Garment Plant অঞ্চলে। তবে হারবর থেকে ভ্যানটি ড্রাইভ করে নিয়ে আসার সময় আশে পাশে একটু খেয়াল করে ড্রাইভ করতে হবে যাতে ধরা না পড়ে যাও।
মিশনটি ১০০% র্যাঙ্ক নিয়ে কমপ্লিট করতে হলে যা যা করতে হবে:
> Sneaky Pest – ভ্যানটি চুরি করার পরেও তোমাকে Undetected থাকতে হবে!
মিশন ১৫: BZ Gas Grenades
>> এটি Smart Variant পদ্ধতির ২য় প্রিপারেটরি মিশন। এখানে তোমাকে গ্রেনেড কেইস সংগ্রহ করতে হবে। আর এই মিশনের শুরু পয়েন্টটি চলমান অবস্থান থাকবে। তোমাকে হয় পুরো ভ্যানটিকে ড্রাইভ করে নিয়ে আসতে হবে অথবা শুধুমাত্র গ্রেনেড কেইসকে বহন করে নিয়ে আসতে হবে। আর ঝুঁকি বলতে শুরু মাত্র একটি পুলিশের ধাওয়া হতে তোমাকে পালিয়ে আসতে হবে। <<

মিশনটি শুরু করার জন্য লস স্যানটস শহরের এয়ারপোর্ট হাইওয়েতে চলতে থাকা যেকোনো ভ্যানের কাছাকাছি আসতে হবে। আর তাতেই মিশনটি অটো স্টার্ট হবে। আর ভ্যানটিকে চুরি করার জন্য প্রচলিত দুটি উপায় ব্যবহার করতে পারো। সরাসরি ড্রাইভারকে গুলি করে হত্যা করে ভ্যানটিতে উঠে পড়তে হবে অথবা ভ্যানটির সামনে গাড়ি দিয়ে ব্লক করে ড্রাইভার কে ঠেলে ভ্যান হতে ফেলে দিয়ে ভ্যানে উঠে পড়তে হবে আর ড্রাইভ করে নিয়ে আসতে হবে।


অথবা আরেকটি পদ্ধতির অনুসরণ করতে পারো। আর তা হলো ভ্যানটির পেছনের দরজায় গুলি করে দরজা ভেঙ্গে দিতে হবে আর তারপরই গ্রেণেড কেইস গুলো রাস্তায় পড়ে যাবে আর তারপর তোমার কাজ হলো দ্রুত কেইসগুলো সংগ্রহ করে নিয়ে আসা। মিশনটি ১০০% র্যাঙ্ক নিয়ে কমপ্লিট করার জন্য তোমাকে এই পদ্ধতির অনুসরণ করতে হবে।

এরপর যথাযথই হালকা পাতলা পুলিশের ধাওয়া শুরু হবে। সেটি হতে সহজেই মুক্তি পাওয়া যাবে, তারপর কেইসটি কে নিয়ে আসো তোমাদের Plant য়ে আর কেইসটি বিল্ডিংয়ের ছোট স্টোরেজ রুমে রেখে এসো। মিশন খালাশ!!!
মিশন ১৬: The Jewel Store Job – Smart Variant Way
>> আগের দুটি প্রিপারেটরি মিশন কমপ্লিট করার পর এই মিশনটি অটোমেটিক্যালি শুরু হবে। আর মিশনটি তুমি ফ্র্যাঙ্কলিন, মাইক্যাল দুজনরই ভূমিকায় খেলতে পারবে। <<

কাটসিন দিয়ে মিশনটি শুরু হবে। এবার মাইক্যালের ভুমিকায় বিল্ডিং হতে বেরিয়ে এসে সেডান গাড়ি (Albany Primo) তে উঠে পরো, তোমার সাথীদের সঙ্গে নিয়ে জুয়েলারী স্টোরের পেছনের দিকে ড্রাইভ করে চলে আসো। সেখানে আসার পর গেমটি তোমাকে ফ্র্যাঙ্কলিনের ভূমিকায় নিয়ে আসবে। তোমাকে বিল্ডিংয়ের পেছনে দিকে প্রবেশ করতে হবে, সিড়ি এবং ল্যাডার বেয়ে ছাঁদে উঠতে হবে। তারপর তোমাকে Vantage Point য়ে আসতে হবে যেটি আগের মিশনেই তুমি ঠিক করে রেখেছিলে।

উপরের ছবির অনুসারে ওই স্পট থেকে BZ Gas Grenades ছুঁড়ে মারো বিল্ডিংয়ের এসিগুলোর দিকে। সঠিক ভাবে গ্যাস গ্রেণেড মারার পর গেমটি অটো ভাবে তোমাকে মাইক্যালের ভূমিকায় নিয়ে আসবে আর তার পর তোমাকে সবুজ রং চিহ্নিত কেইস থেকে জুয়েলারীগুলো সংগ্রহ করা শুরু করতে হবে।

তুমি যদি ডাকাতির জন্য ভালো এবং দক্ষ কোনো হ্যাকারকে টিমে নিয়ে থাকো তাহলে ডাকাতির জন্য টোটাল ৯০ সেকেন্ড সময় পাবে তুমি।
সবগুলো কেইস থেকে জুয়েলারী সংগ্রহ করার পর একটি ছোট কাটসিন প্লে হবে।
তারপর স্টোর থেকে বেরিয়ে এসো এবং Dirt Bike (Maibatsu Sanchez) তে করে সেখান থেকে পালিয়ে আসো। তবে খেয়াল রাখো যে তোমার পিছে অলরেডি ৪ তারকার পুলিশ লেগে গেছে। এবার ফ্র্যাঙ্কলিন এর চরিত্রে সুইচ করে তার স্পেশাল স্কিলের সৎ ব্যবহার করে পুলিশের তাড়া হতে পালানো চেষ্টা করো। হাইওয়েতে আসার পর নিচের চিত্রের টানেলে প্রবেশ করো।

নোট: তুমি যদি কোনো অদক্ষ গানম্যানকে এই ডাকাতির কাজে নিয়ে আসো তাহলে সে এই টানেলে প্রবেশের সময় উষ্ঠা খেয়ে পরে যাবে!! আর তার ড্রপ করা টাকার ব্যাগটি টানেলে ঢুকার সময় সংগ্রহ করতে ভূলে যেওনা যেন!!
টানেলের ভিতর দিয়ে যাবার সময় তুমি ফ্র্যাঙ্কলিনের সময় স্লো করে দেবার স্কিলটি অবশ্যই ব্যবহার করবে। কারণ এই চিপা রাস্তা দিয়ে বাইক চালিয়ে আসার সময় কোনো না কোনো ভাবে উষ্ঠা খাবার সম্ভাবনা থেকেই যায়।

টানেল হতে বেরিয়ে আসার পর গেমটি তোমাকে মাইক্যালের ভূমিকায় ফেরত পাঠাবে, সে ওই ভ্যানটি (Vapid Benson) চালাচ্ছে। এখানে তোমার নতুন টাস্ক হচ্ছে তোমার টিমের বাইকারদের প্রোটেক করা। আর এই কাজটি করার জন্য তোমার কোনো প্রকার অস্ত্রের ব্যবহার করার প্রয়োজন নেই। সিম্পলি পুলিশের গাড়িগুলোকে অফরোডে তাড়া করতে করতে নিয়ে আসলেই হবে। এভাবে সকল পুলিশ গাড়িদের হাত থেকে পালিয়ে আসার পর গেমটি একটি স্থানে ভ্যানটি পার্ক করতে বলবে। পার্ক করে কিছুক্ষণ অপেক্ষা করার পর বাইকারা তোমার ভ্যানে উঠে যাবে। আর মিশনটির ফাইনাল কাটসিন প্লে হবে আর ডাকাতির রেজাল্ট তোমাকে জানিয়ে দেবে।

মিশনটি কমপ্লিট করার জন্য যা যা পুরস্কার থাকবেঃ
> ফ্র্যাঙ্কলিন এর ফোনবুকে Lester এর নাম্বারটি সেভ হবে।
আজ এ টুকুই থাক। পরের খন্ডে আরো কিছু মিশনস নিয়ে আমি চলে আসবো তোমাদেরই মাঝে।
ধন্যবাদ টিউনটি পড়ার জন্য!



