www.ovizatra.com গ্যালাক্সি জে৫ এবং গ্যালাক্সি জে৭ নিয়ে এলো স্যামসাং থাকছে আকর্ষণীয় ফিচার - এগিয়ে যাও প্রযুক্তির ছোঁয়ায়

গ্যালাক্সি জে৫ এবং গ্যালাক্সি জে৭ নিয়ে এলো স্যামসাং থাকছে আকর্ষণীয় ফিচার

দেশের বাজারে স্যামসাং নিয়ে এলো গ্যালাক্সি জে৭ এবং গ্যালাক্সি জে৫ মডেলের দুটি স্মার্টফোন। গ্রাহকের প্রত্যাশা পূরণ করতে এই স্মার্টফোনে আছে শক্তিশালী প্রযুক্তি এবং অত্যাধুনিক সব ফিচারের সমন্বয়। গ্রাহকদের সম্পূর্ন নতুন এক অভিনব স্মার্টফোনের অভিজ্ঞতা দিতে এই ফোনগুলোতে আছে আকর্ষনীয় ক্যামেরা এবং চমৎকার ডিসপ্লে।

গ্যালাক্সি জে সেভেনে ৫.৫ ইঞ্চির এবং গ্যালাক্সি জে ফাইভে ৫.০ ইঞ্চির এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে। এতে আরো আছে এফ ১.৯ সমৃদ্ধ একটি অসাধারণ রিয়ার ক্যামেরা যা দিয়ে যে কোন পরিবেশের আলোয় চমৎকার সব ছবি তোলা যাবে। সহজেই চমৎকার সব ছবি তুলতে ফোনটির সামনে ও পিছনের ক্যামেরায় থাকছে এলইডি ফ্ল্যাশ, ম্যানুয়াল অ্যাপারচার সেটিংস এবং অ্যাডভান্সড ফটো সেটিংস। এই ফোনটিতে ১.৫ জিবি র‌্যামসহ আরো আছে যথাক্রমে ৬৪-বিটের অক্টাকোর এবং কোয়াডকোর প্রসেসর যা দ্রুত কার্যসম্পাদনে সাহায্য করবে। এছাড়াও গ্যালাক্সি জে৭ এ আছে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার এবং গ্যালাক্সি জে৫ এ ২৬০০ মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারী।

গ্যালাক্সি জে৫ এবং গ্যালাক্সি জে৭



পেছনের ১৩ মেগাপিক্সেলের ক্যামেরার এডজাস্টেবল ফিচার এবং এফ স্টপ ভ্যালু ১.৯ যে কোন পরিবেশের আলোয় ছবি তুলতে সক্ষম এমনকি কম আলোতেও পরিষ্কার ছবি তুলতে পারে। চমৎকার সব সেলফি তুলতে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটিতে আরো আছে এলইডি ফ্ল্যাশ এবং অ্যাডভান্সড ফটো সেটিংস।
চমৎকার অভিজ্ঞতা দিতে গ্যালাক্সি জে৭ এবং গ্যালাক্সি জে৫ এ আছে যথাক্রমে ৫.৫ এ ৫.০ ইঞ্চির এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এইচডি রেজুলেশনে সমৃদ্ধ এই ডিসপ্লে এবং সাউন্ড এলাইভ টেকনোলজি গ্রাহককে সার্বিক বিনোদনের অভিজ্ঞতা দিবে।
এর সিপিইউ গ্রাহকের প্রয়োজনগুলোকে যে কোন সময় দ্রুত গতিতে সম্পাদন, মাল্টি টাস্কিং এবং ওয়েব পেইজ ও গেইমস খুব দ্রুত লোড করতে সক্ষম। মাল্টি প্লেয়ার গেমিংয়ের জন্য গ্যালাক্সি জে৭ এবং গ্যালাক্সি জে৫ এ ১.৫ জিবি র‌্যামসহ আছে যথাক্রমে ৬৪ বিটের অক্টাকোর এবং কোয়াডকোর প্রসেসর। আর আল্ট্রা পাওয়ার সেভিং মোড সহ এর দীর্ঘায়ু ব্যাটারী যা জীবনের কোন মুহূর্র্তই হারিয়ে যেতে দিবে না।
স্যামসাং গ্যালাক্সি জে৭ মাত্র ২১,৯০০ টাকা এবং স্যামসাং গ্যালাক্সি জে৫ মাত্র ১৮,৯০০ টাকায় বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে।
পরবর্তী পোষ্ট
« Prev Post
পূর্ববর্তী পোষ্ট
Next Post »