www.ovizatra.com উইন্ডোজ ১০ ডাউনলোড এবং ইনস্টলেশন - এগিয়ে যাও প্রযুক্তির ছোঁয়ায়

উইন্ডোজ ১০ ডাউনলোড এবং ইনস্টলেশন

উইন্ডোজ ১০ রিলিজ হওয়ার পরেই ডাউনলোড এর ধুম পড়ে গেছে। অনেকেই এর মাঝে ডাউনলোড এবং ইনস্টল করে বসে আছে। কিন্তু বাংলার মানুষ যতো আগেই ডাউনলোড এবং ইনস্টল করুক না কেন এখনো কিন্তু তারা সেই ট্রায়াল ভার্সনেই পড়ে আছে। পিসি হেল্পলাইনে আজকের উইন্ডোজ ১০ এর ডাউনলোড নিয়ে যতো টিউন করা হয়েছে সেগুলোর টিউমেন্ট সেকশন দেখলে বুঝা যায় ট্রায়াল নিয়েও অনেকে বিভ্রান্ত! উইন্ডোজ চালু হওয়ার পরে একটিভেশন উইন্ডো আসলেও অনেকের পিলে চমকে যায়! যাহোক, সমস্যা যেখানে আছে সমাধান সেখানে থাকবেই। আর পিসি হেল্পলাইন যে দেশে আছে সেখানে প্রযুক্তি বিষয়ক সমস্যা থাকার তো প্রশ্নই আসে না। আজ পিসি হেল্পলাইনের এই নগন্য টিউনার আপনারকে বিনামূল্যে সারা জীবনের জন্য উইন্ডোজ ১০ একটিভেশনের প্রক্রিয়া দেখাবে। তবে টিউনার খুব ভালো করেই জানেন যে পিসি হেল্পলাইনে অভিজ্ঞরা যেমন আছে ঠিক তেমনি অ্যামেচারও অনেকে আছে। সুতরাং আজকের টিউনে উইন্ডোজ ১০ একটিভেশনের দুটি পদ্ধতি দেখানো হবে। যার কাছে যেটা সহজ মনে হবে সে সেটা করবে।

উইন্ডোজ ১০ – পারমানেন্ট একটিভেশন

আমরা উইন্ডোজ ১০ কে আজ দুইভাবে একটিভেট করার প্রক্রিয়া দেখাবো। প্রথম প্রক্রিয়ায় থাকবে কমান্ড প্রম্পট ব্যবহার করে উইন্ডোজ ১০ একটিভেশন এবং দ্বিতীয় প্রক্রিয়ায় থাকবে মাইক্রোসফট KMS (Key Management Server) হ্যাকিং সফটওয়্যার দিয়ে একটিভেশন। আমরা যেহেতু মাইক্রোসফট KMS ব্যবহার করে উইন্ডোজ একটিভেট করবো সেহেতু উইন্ডোজ সিকিউরিটির জন্য এই KMS এর Meaning মজা করে Kill My Self বললেও বলতে পারেন। যাহোক, যে প্রক্রিয়াতেই উইন্ডোজ একটিভেট করেন না কেন আপনার প্রয়োজন হবে উইন্ডোজ ১০ এর অরিজিনাল সিরিয়াল নাম্বার। চিন্তার কিছু নেই, নিচের সারণী হতে আপনার উইন্ডোজ ১০ এর ভার্সন অনুযায়ী নিচের লিঙ্ক থেকে যার যে সিরিয়াল প্রয়োজন তা বেছে নিতে পারেন।

এই প্রক্রিয়াটা মূলত অভিজ্ঞদের জন্য কিংবা যারা অজানাকে জানতে উৎসুক তাদের জন্য। এই প্রক্রিয়ায় যেকোন ভার্সনের উইন্ডোজ ১০ একটিভেট করা যাবে। আমি আমার উইন্ডোজ ১০ প্রো ৩২ বিট ইনস্টল করে দেখাচ্ছি। আপনারা আপনাদের মতো করে একটিভেট করবেন। একটিভেশন প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ দেখানো হলো। আশা করি মনযোগ সহকারে দেখবেন এবং নিজে সফলভাবে করবেন।উইন্ডোজ ১০ – কমান্ড প্রম্পট এর সাহায্যে একটিভেশন

  • প্রথমে স্টার্ট মেনু হতে কমান্ড প্রম্পটটি এডমিন হিসাবে রান করুন।

  • এবার কমান্ড প্রম্পটি নিচের মতো চিত্র দেখতে পারবেন।02.-Command
  • এবার টিউন থেকে “slmgr /ipk সিরিয়াল কী” লেখাটি কপি করুন। এখানে দেখুন লাল চিহিৃত অংশটি হলো সিরিয়াল নাম্বার। আপনি যে ভার্সনটি একটিভেট করতে চান উপরের সারণী হতে সেই ভার্সনের সিরিয়াল নাম্বার এখানে বসাতে হবে। এবার কপি করা লেখাটি কমান্ড লাইনে পেস্ট করুন এবং এন্টার চাপুন। কিছুক্ষণ অপেক্ষা করুন তাহলে নিচের মতো সাক্সেসফুল উইন্ডো আসবে।03.-Command
  • এবার টিউন থেকে slmgr /skms kms.xspace.in লেখাটি কপি করুন এবং কমান্ড লাইনে পেস্ট করুন এবং এন্টার চাপুন। কিছুক্ষণ অপেক্ষা করুন তাহলে নিচের মতো সাক্সেসফুল উইন্ডো আসবে।04.-Command
  • এবার টিউন থেকে slmgr /ato লেখাটি কপি করুন এবং কমান্ড লাইনে পেস্ট করুন এবং এন্টার চাপুন। কিছুক্ষণ অপেক্ষা করুন তাহলে নিচের চিত্রের মতো উইন্ডোজ একটিভেশন সাক্সেসফুল দেখাবে।05.-Successfull
  • এতো সহজেই একটিভেশন কমপ্লিট হতে পারে এটা বিশ্বাস না হলে কম্পিউটার এর প্রোপাটিস বের করুন এবং দেখুন উইন্ডোজ একটিভেট হয়েছে। এতো দামী উইন্ডোজ সহজেই একটিভেট করে দিলাম, আমার জন্য তাহলে কী থাকছে?06.-Activatedএই সহজ প্রক্রিয়াটাও যদি আপনাদের বোধগম্য না হয় তাহলে আপনার জন্য রয়েছে আরও এক পদ্ধতি। এটা পানির মতো সহজ কারন এর সাথে রয়েছে বরাবরের মতো আমার দেওয়া মেডিসিন ফাইল। যেটা দিয়ে এমন কোন রোগ নেই যেটা ছাড়েনি। আজও তার ব্যতিক্রম হবে না আশা করি।

    উইন্ডোজ ১০ – মেডিসিন ফাইলের সাহায্যে একটিভেশন

    এবার উইন্ডোজ ১০ এর জন্য এখানে ক্লিক করে মেডিসিন ফাইলটি ডাউনলোড করে নিন। তারপর সেটাকে এডমিন হিসাবে রান করুন। নিচের চিত্রের মতো উইন্ডো দেখতে পাবেন। এবার জাস্ট একটিভেট উইন্ডোজ বাটনে ক্লিক করুন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন। তাহলেই দেখবেন উইন্ডোজ একটিভেট হয়ে গেছে।
07.-Medicine
এই সহজ প্রক্রিয়াটাও যদি আপনাদের বোধগম্য না হয় তাহলে আপনার জন্য রয়েছে আরও এক পদ্ধতি। এটা পানির মতো সহজ কারন এর সাথে রয়েছে বরাবরের মতো আমার দেওয়া মেডিসিন ফাইল। যেটা দিয়ে এমন কোন রোগ নেই যেটা ছাড়েনি। আজও তার ব্যতিক্রম হবে না আশা করি।

উইন্ডোজ ১০ – সব ভার্সন ডাউনলোড লিংক

উইন্ডোজ ১০ তো একটিভেশনের সিস্টেম দেখালাম কিন্তু অনেকের কাছে হয়তো উইন্ডোজ ১০ এর ISO ফাইলটাই নাই। টিউনটি পাবলিশড করার পরে ফেইসবুকে কয়েকজন আমার কাছে ডাউনলোড লিংক চেয়েছেন। তাই টিউনে ডাউনলোড লিংক দিয়ে দিলাম। ফাইলগুলো আমার নিজের আপলোড করা না। ওনহেক্স নামের একটা ওয়েব সাইট হতে লিংক গুলো সংগ্রহ করেছি। তাদের দাবি লিংকগুলো মাইক্রোসফট প্রদত্ত। তাই ডাউনলোড নিয়ে আপাততো ভাবতে হবে না।

অফিশিয়াল ডাউনলোড লিংক

উইন্ডোজ ১০ সংস্করণ৩২ বিট এর জন্য৬৪ বিট এর জন্য
Windows 10 Homeঅফিশিয়াল ডাউনলোড টুল /Mirrorঅফিশিয়াল ডাউনলোড টুল /Mirror
Windows 10 Proঅফিশিয়াল ডাউনলোড টুল /Mirrorঅফিশিয়াল ডাউনলোড টুল /Mirror
Windows 10 Enterpriseঅফিশিয়াল ডাউনলোড পেইজ

ডাইরেক্ট ডাউনলোড লিংক

উইন্ডোজ ১০ সংস্করণ৩২ বিট এর জন্য৬৪ বিট এর জন্য
Windows 10 Homeঅফিশিয়াল ডাউনলোড টুল ব্যবহার করুনঅফিশিয়াল ডাউনলোড টুল ব্যবহার করুন
Windows 10 Proঅফিশিয়াল ডাউনলোড টুল ব্যবহার করুনঅফিশিয়াল ডাউনলোড টুল ব্যবহার করুন
Windows 10 EnterpriseDownload (2.72 GB)Download (3.67 GB)
বি.দ্র: ডাউনলোড টুলটি মাইক্রোসফট এর অফিশিয়াল ডাউনলোড টুলস। সুতরাং এটি নিয়ে বেশি দুঃচিন্তা করতে হবে না। তো নিশ্চিন্তে ডাউনলোড করতে থাকুন। যারা টরেন্ট থেকে ডাউনলোড করতে পারবেন তারা নিচের টরেন্ট ডাউনলোড লিংকগুলো ব্যবহার করতে পারেন।

টরেন্ট ডাউনলোড লিংক

উইন্ডোজ ১০ সংস্করণ৩২ বিট এর জন্য৬৪ বিট এর জন্য
Windows 10 HomeDownload (2.93 GB)Download (3.81 GB)
Windows 10 ProDownload (2.94 GB)Download (3.79 GB)
Windows 10 EnterpriseDownload (2.72 GB)Download (3.67 GB)
Windows 10 EducationDownload (2.72 GB)Download (3.67 GB)

পরবর্তী পোষ্ট
« Prev Post
পূর্ববর্তী পোষ্ট
Next Post »