ফ্রি আপগ্রেড উইন্ডোজ ১০ আপনিও কি আপগ্রেড দিতে পারবেন!
![]() |
এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি উইন্ডোজ ১০ এ ফ্রি আপগ্রেড করতে পারবেন? নাকি আপনাকে কিনে নিয়ে ব্যবহার করতে হবে?
নিচের এই ফ্লো-চার্টটিতে ফ্রি আপগ্রেড বিষয়টি সহজ ইংরেজিতে ভেঙ্গে দেখানো হয়েছে:
আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ ৭ অথবা উইন্ডোজ ৮.১ এর জেনুইন কপি ইনস্টল করা থাকে তাহলে আপনি ফ্রিতে আপগ্রেড করতে পারবেন কোন সমস্যা ছাড়াই। কিন্তু আপনি যদি উইন্ডোজ ৭ অথবা উইন্ডোজ ৮.১ এর পাইরেটেড কপি ব্যবহার করেন তাহলে আপনি ফ্রিতে আপগ্রেড করতে পারবেন না। যদি আপনি উইন্ডোজ ভিস্তা অথবা উইন্ডোজ এক্সপি ব্যবহারকারী হন, তাহলে আপনাকে উইন্ডোজ ১০ এর কপিটি কিনে ব্যবহার করতে হবে।
কিনতে গেলে উইন্ডোজ ১০ এর হোম এডিশন এবং উইন্ডোজ ১০ এর প্রো এডিশন এর মূল্য যথাক্রমে ১১৯.৯৯ ডলার এবং ১৯৯.৯৯ ডলার নির্ধারণ করা হয়েছে। যা কিনা বাংলাদেশি টাকায় প্রায় ৯৩০২.৫৮ টাকা এবং ১৫৫০৪.৮১ টাকা।
আর উইন্ডোজ ১০ সম্বন্ধে আরও জানতে অনুসরণ করতে পারেন উইন্ডোজের অফিসিয়াল ব্লগ।
উইন্ডোজ ১০ ইন্সটল এর জন্য ন্যূন্যতম যা প্রয়োজন:
টেকনিক্যাল রিকোয়ারমেন্টের এই ক্যাটাগরিতে মাইক্রোসফট এর অবস্থান বেশ একটা সুবিধার নয়। যদিও ২ বছর আগের উইন্ডোজ ৮ এবং ৫ বছর আগের উইন্ডোজ ৭ পিসির তুলনায় এই রিকোয়ারমেন্ট প্রশংসার দাবিদার।
র্যাম: ১ গিগাবাইট (৩২ বিট) অথবা ২ গিগাবাইট (৬৪ বিট)
হার্ডডিস্ক স্পেস: ১৬ গিগাবাইট (৩২ বিট) অথবা ২০ গিগাবাইট (৬৪ বিট)
গ্রাফিক্স কার্ড: ডাইরেক্ট এক্স ৯ অথবা WDDM 1.0 ড্রাইভার
ডিসপ্লে: ৮০০X৬০০ পিক্সেল
হার্ডডিস্ক স্পেস: ১৬ গিগাবাইট (৩২ বিট) অথবা ২০ গিগাবাইট (৬৪ বিট)
গ্রাফিক্স কার্ড: ডাইরেক্ট এক্স ৯ অথবা WDDM 1.0 ড্রাইভার
ডিসপ্লে: ৮০০X৬০০ পিক্সেল
সিকিউরিটি:
যেখানে উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮ দুটোই ব্যবহারকারীদের নিরাপত্তা বিষয়ে যথেষ্ট বেগবান বলে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছিল সেখানে উইন্ডোজ ১০ একধাপ এগিয়ে প্রমাণ করে দিয়েছে নিরাপত্তার এই ধাঁধায় কতটা পারদর্শী হওয়া সম্ভব। আশাকরি বুঝতেই পারছেন।

