ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (Islamic Development Bank-Bangladesh Islamic Solidarity Educational Wakf (IDB-BISEW)) সৌদি আরব এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগের ব্যাংক। এই ব্যাংক বাংলাদেশের আইটি সেক্টরকে উন্নত করার জন্য নানভাবে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে। তারই ফলশ্রুতিতে এই উদ্যোগ।
উদ্দেশ্যঃ
বাংলাদেশের আইটি শিক্ষার প্রসারতা এবং দক্ষতা উন্নয়ন এই স্কলারশিপের মূল উদ্দেশ্য। ১ হাজারের বেশি প্রশিক্ষক এবং এযাবৎ ৪ হাজারের বেশি স্টুডেন্ট এই স্কলারশিপ নিয়ে স্বাবলম্বী।
এখানকার স্টুডেন্টরা বিনা খরচে এই শিক্ষা পাবে। এমনকি প্রতি মাসে ২ হাজার টাকা এলোয়েন্স দেওয়া হবে।
কারা এই শিক্ষা নিতে পারবেঃ
শুধুমাত্র অনার্স পাস স্টুডেন্টরাই এই স্কলারশিপ নেওয়ার সুযোগ পাবে। তবে পূর্বে কম্পিউটার নলেজ না থাকলেও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
আপনি আরও বিস্তারিত জানতে চাইলে এখান থেকে জানতে পারবেন।
কোন কোন বিষয়ে শেখানো হবেঃ

যে যে বিষয়ে শেখানো হবে
কীভাবে অ্যাপ্লাই করবেনঃ
- প্রথমে এই লিঙ্কে প্রবেশ করুন।
- তারপর নির্দেশিকা অনুসারে সব তথ্য পূরণ করুন।
- তারপর সার্টিফিকেট অনুসারে সকল তথ্য দিয়ে সাবমিট করুন এবং এডমিট কার্ডটি প্রিন্ট করে নিন।
- আমি সিলেক্ট হলে আপনাকে একটা এক্সামের জন্য ডাকা হবে। সেটাতে উত্তীর্ণ হলে একটা কম্পিউটার বেজড এক্সাম নেওয়া হবে।
সবগুলা ভালোভাবে উত্তীর্ণ হতে পারলে আপনি স্কলারশিপের জন্য মনোনীত হবেন।
- ডেডলাইনঃ ৩১ মার্চ ২০১৫ (রাউন্ড-২৭)
- বিস্তারিত এখানে।

বিস্তারিত জানতে IDB-BISEW এর ওয়েব পোর্টালে যোগাযোগ করুন। এটা গত বছরের প্রসপেক্টাস
সবার উজ্জ্বল তথ্য-প্রযুক্তি ভবিষ্যৎ কামনায়।
ধন্যবাদ সবাইকে।
প্রথম প্রকাশিত হয়েছে www.techtunes.com.bd তে
